News71.com
 Bangladesh
 22 May 17, 07:12 PM
 211           
 0
 22 May 17, 07:12 PM

দুর্নীতি মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন কারাগারে।।

দুর্নীতি মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন কারাগারে।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারের মহেশখালীতে বাস্তবায়নাধীন মাতারবাড়ির জাইকার কয়লা বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মোঃ রুহুল আমিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার তিনি কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করলে আদালতের বিচারক মৌফিক আজিজ তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের ২৩ কোটি টাকার দুর্নীতি মামলার অন্যতম আসামি।

এর আগে গত ১০ মে ঢাকা থেকে কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাফর আলম এবং কক্সবাজার জেলা প্রশাসনের এলএ শাখার সাবেক উচ্চমান সহকারী আবুল কাশেম মজুমদার,অ্যাডভোকেট নুর মোহাম্মদ সিকদারকে গ্রেপ্তার করে দুদক টিম। এ ছাড়াও কক্সবাজার রাজস্ব বিভাগের সাবেক সার্ভেয়ার ফখরুল ইসলামকে গত ৩ এপ্রিল গ্রেপ্তার করে দুদক। এ নিয়ে এ মামলায় পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হলো।

কক্সবাজার আদালত সূত্রে জানা যায়,চার সপ্তাহের জামিন শেষে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন আজ সোমবার দুপুর ১২টায় কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পন করতে গেলে বিচারক তৌফিক আজিজ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে তাঁকে উচ্চ আদালতের দেওয়া ৪ সপ্তাহের জামিনের মেয়াদ গতকাল রবিবার শেষ হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন