News71.com
 Bangladesh
 22 May 17, 07:18 PM
 170           
 0
 22 May 17, 07:18 PM

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান নিহত।।

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান নিহত।।

নিউজ ডেস্কঃ দিনাজপুরের বিরামপুর-ঘোড়াঘাট সড়কের নবাবগঞ্জে ডে-কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত আনিছুর রহমান ওরফে আনি মন্ডল(৭০) নবাবগঞ্জের শালখুরিয়া ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান ও তিখুর গ্রামের মৃত আজিতুল্যাহ মন্ডলের ছেলে। আজ বিকাল সাড়ে ৪টার দিকে বিরামপুর-ঘোড়াঘাট সড়কে নবাবগঞ্জ থানাধীন দলারদরগা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,নিহত আনিছুর রহমান মন্ডল মটরসাইকেল নিয়ে একটি শাখা রাস্তা থেকে প্রধান সড়কে উঠার সময় ঢাকাগামী নাবিল পরিবহন নামে কোচটি তাকে চাপা দেয়। তাকে স্থানীয়রা একটি হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান। কোচটির ধাক্কায় একটি হার্ডওয়ারের দোকানেরও ক্ষতিগ্রস্থ হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন