
নিউজ ডেস্কঃ ঝিনাইদহে বিভিন্ন উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২ জামায়াত কর্মী ৪১জন গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিরার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান,ঝিনাইদহে নাশকতা প্রতিরোধ,জঙ্গিবাদ,সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযান চলছে। এ অভিযানে ঝিনাইদহ সদর থেকে ১৬ জন,শৈলকুপা থেকে ৮ জন,মহেশপুর থেকে ৮ জন,কালীগঞ্জ থেকে ২ জন,হরিণাকুণ্ডু থেকে ৩ জন ও কোটচাঁদপুর থেকে ২ জামায়াত কর্মীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।