News71.com
 Bangladesh
 22 May 17, 10:28 PM
 226           
 0
 22 May 17, 10:28 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল থেকে এইচএসসির খাতা উদ্ধার।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল থেকে এইচএসসির খাতা উদ্ধার।।

 

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল থেকে এইচএসসির পরীক্ষার ১০০টি খাতা উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় এ খাতা উদ্ধার করা হয়। মন্নুজান হলের প্রাধ্যক্ষ জিন্নাত ফেরদৌসী বলেন,রাজশাহী শিক্ষা বোর্ডের কন্ট্রোলারের কাছে তথ্য ছিলো আমার হলে বোর্ড পরীক্ষার কিছু খাতা রয়েছে। পরে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সহযোগিতা চান।

আমি,প্রক্টর ও বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকারসহ কয়েকজন কর্মকর্তাকে নিয়ে হলের দ্বিতীয় তলার বারান্দায় একটি ব্যাগ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ১০০টি উত্তরপত্র উদ্ধার করা হয়। বিকালে রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের কাছে খাতাগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন