News71.com
 Bangladesh
 22 May 17, 11:58 PM
 261           
 0
 22 May 17, 11:58 PM

সমবায়ের নামে দুর্নীতির বিরুদ্ধে সময়োপযোগী আইন প্রণয়নের তাগিদ।।  

সমবায়ের নামে দুর্নীতির বিরুদ্ধে সময়োপযোগী আইন প্রণয়নের তাগিদ।।   

নিউজ ডেস্কঃ অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত সমবায় সমিতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে বিদ্যমান সমবায় আইনকে যুগোপযোগী করার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তাগিদ দেওয়া হয়। কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসনে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ, অ্যাডভোকেট মো. রহমত আলী ও ফজলে হোসেন বাদশা এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয় জানায়,বৈঠকে ঢাকার সুয়ারেজ সিস্টেম নিয়ে আলোচনা করা হয়। কমিটি রাজধানী ঢাকার সুয়ারেজ সিস্টেমকে ২০ শতাংশ থেকে ১০০ শতাংশে উন্নীত করার সুপারিশ করেছে। একইসঙ্গে ঢাকায় বাড়ি তৈরির সময় সুয়ারেজ লাইনের সাথে সেপটিক ট্যাংকের সংযোগ না দেওয়ার জন্য বলা হয়েছে। এ ছাড়াও বৈঠকে ঢাকা শহরের পানি দূষণ রোধকল্পে স্থানীয় সরকার মন্ত্রণালয়,ওয়াসা, রাজউক এবং গণপূর্ত মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করে আন্ত:মন্ত্রণালয় সভার মাধ্যমে কার্যকরী ব্যবস্থার প্রতিবেদন পরবর্তী সভায় উপস্থাপন করার সুপারিশ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন