News71.com
 Bangladesh
 22 May 17, 11:59 PM
 191           
 0
 22 May 17, 11:59 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে আওয়ামী লীগ সমর্থিত নীল দলের জয়।।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে আওয়ামী লীগ সমর্থিত নীল দলের জয়।।   

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের নীল দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে বিপুল জয় পেয়েছেন। এ নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের প্রার্থীদের মধ্যে মাত্র দুজন জয় পেয়েছেন। জানা যায়,৩৫ জন শিক্ষক প্রতিনিধির মধ্যে নীল দলের ৩৩ জন প্রার্থীই জয়ী হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আজ সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণের পর নির্বাচন কমিশনার অধ্যাপক মো. কামাল উদ্দীন নির্বাচনের ফল ঘোষণা করেন।

দুই পক্ষের মোট ৬৯ জন প্রার্থী নির্বাচনে ভোট যুদ্ধে লড়ছেন। আওয়ামী লীগ ও বাম সমর্থিত শিক্ষকদের নীল দল ৩৪ সদস্যের প্যানেল নিয়ে এবং বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সাদা দল ৩৫ জনের পূর্ণ প্যানেলে নির্বাচন করেছেন বলে জানা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন