
নিউজ ডেস্কঃ রপ্তানিমুখী পোশাক শিল্পে ব্যবহারের জন্য বিনা শুল্কে আমদানি করা বিপুল পরিমাণ কাপড়ে সয়লাব হয়ে গেছে দেশের কাপড়ের বাজার। বন্ডেড ওয়্যারহাউজ সুবিধার লাগামহীন অপব্যবহার করে স্থানীয় বাজারে এসব কাপড় বিক্রির ফলে হুমকির মুখে পড়ছে স্থানীয় শিল্প। বিদেশে পাচার হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,বিনা শুল্কে কাপড় আমদানির মাধ্যমে বন্ডেড সুবিধার অপব্যবহারে গত চার বছরে শুধুমাত্র রাজস্ব ক্ষতি হয়েছে সাড়ে ৪০০ কোটি টাকারও বেশি। এমন পরিস্থিতিতে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর হুঁশিয়ারি দিয়ে বলেছে,বন্ড শর্ত লঙঘন করে যারা বিনা শুল্কের পণ্য রপ্তানি না করে স্থানীয় বাজারে ছাড়ছে,তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।