News71.com
 Bangladesh
 23 May 17, 10:35 AM
 217           
 0
 23 May 17, 10:35 AM

রেইনট্রি হোটেল কেলেঙ্কারির পর বনানীর আরেক হোটেলে ধর্ষণের ৬ মাস পর তরুণীর মামলা।।

রেইনট্রি হোটেল কেলেঙ্কারির পর বনানীর আরেক হোটেলে ধর্ষণের ৬ মাস পর তরুণীর মামলা।।

 

নিউজ ডেস্কঃ হোটেল রেইন ট্রিতে ধর্ষণের মামলার সুরাহা হতে না হতেই এবার বনানী থানাধীন জাকারিয়া ইন্টারন্যাশনাল নামের একটি হোটেলে এক তরুণী ৬ মাস আগে ধর্ষিত হওয়ার অভিযোগে মামলা করেছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বনানী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ ছয় মাসেরও বেশি আগে ধর্ষিত ওই তরুণীর আলামত সংগ্রহের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে। বনানী থানার ডিউটি অফিসার পিএসআই আলী আকবর জানান, ঢাকায় বসবাসকারী ২৯ বছর বয়সী ওই তরুণী তাকে ধর্ষণের অভিযোগ এনে গতকাল সোমবার দুপুরে একটি মামলা করেছেন।

তরুণী নিজেই বাদি হয়ে লিখিত অভিযোগে উল্লেখ করেন,মাহমুদুল হাসান সাহিন ওরফে জুয়েল (৩০) নামে এক যুবকের সাথে তার ফেইসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাকে বিয়ের কথা বলে গত বছরের ১৬ নভেম্বর সন্ধ্যায় জুয়েল তাকে ঢাকার বনানী এলাকার হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল এ নিয়ে আসে। সেখানেই তাকে ধর্ষণ করা হয়েছে। তবে তিনি রুম নম্বর বলতে পারেননি। মামলায় জুয়েলের পিতার নাম নজরুল ইসলাম,ঠিকানা কুষ্টিয়া মিরপুর উল্লেখ করা হয়েছে। পিএসআই বলেন,অভিযোগ পাওয়ার সাথে সাথে তরুণীর মেডিক্যাল পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। মামলাটি তদন্ত করছেন সাব ইন্সপেক্টর সোহেল রানা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন