News71.com
 Bangladesh
 23 May 17, 11:04 AM
 201           
 0
 23 May 17, 11:04 AM

খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশীর প্রতিবাদে বিএনপি জনসভার অনুমতি চেয়েছে।।

খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশীর প্রতিবাদে বিএনপি জনসভার অনুমতি চেয়েছে।।

নিউজ ডেস্কঃ চেয়ারপারসনের কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে বিএনপি আগামীকাল বুধবার জনসভা করতে চায়। এ জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী গতকাল বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ২৪ মে জনসভা করার অনুমতি চেয়ে মহানগর পুলিশ কমিশনার ও গণপূর্ত অধিদপ্তরের কাছে চিঠি দেওয়া হয়েছে।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে এ জনসভা আমরা করতে চাই। বিএনপির একটি প্রতিনিধিদল সংশ্লিষ্টদের কাছে আবেদন পৌঁছে দিয়েছে। তবে অনুমতির বিষয়ে এখনো কিছু জানা যায়নি। গত রবিবার গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ঢাকায় সমাবেশ করার সদ্ধিান্ত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন