News71.com
 Bangladesh
 23 May 17, 12:31 PM
 221           
 0
 23 May 17, 12:31 PM

দাবি মানার আশ্বাসে উত্তরবঙ্গের পরিবহন ধর্মঘট স্থগিত।।  

দাবি মানার আশ্বাসে উত্তরবঙ্গের পরিবহন ধর্মঘট স্থগিত।।   

নিউজ ডেস্কঃ ট্রাক,ট্যাংক-লরি,কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ৭ দফা দাবি মেনে নেওয়ার প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে প্রায় ৫২ ঘণ্টা পর উত্তরবঙ্গের ১৬ জেলার ধর্মঘট স্থগিত করা হয়েছে।

উত্তরবঙ্গ ট্রাক,ট্যাংক,লরি,কাভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুল মান্নান আকন্দ জানান,তাদের ৭ দফা দাবি বাস্তবায়নে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ বেলা ১১টায় কর্মবিরতি স্থগিত করা হয়েছে। উল্লেখ্য,মহাসড়কে চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধ,ভ্যাট প্রত্যাহারসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষে এই কর্মবিরতির ডাক দেয় উত্তরবঙ্গ ট্রাক ও ট্যাংকলরি, কাভার্ডভ্যান,পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন