News71.com
 Bangladesh
 23 May 17, 01:25 PM
 215           
 0
 23 May 17, 01:25 PM

আজ ঝড়ো হাওয়াসহ হতে পারে বজ্রসহ বৃষ্টি।।  

আজ ঝড়ো হাওয়াসহ হতে পারে বজ্রসহ বৃষ্টি।।   

নিউজ ডেস্কঃ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,দেশের কোথাও-কোথাও দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,রাজশাহী,রংপুর, ময়মনসিংহ,ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে চাঁদপুর ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা,রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। এ সময়ে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী,লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে,যা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫ টা ১২ মিনিটে এবং আজ সূর্যাস্থ সন্ধ্যা ৬ টা ৩৮ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন