News71.com
 Bangladesh
 23 May 17, 04:41 PM
 254           
 0
 23 May 17, 04:41 PM

মেহেরপুর পৌর মেয়র ও কাউন্সিলদের শপথ গ্রহণ।।  

মেহেরপুর পৌর মেয়র ও কাউন্সিলদের শপথ গ্রহণ।।   

নিউজ ডেস্কঃ মেহেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহফুজুর রহমান রিটনসহ ৯ ওয়ার্ডের কাউন্সিলর ও তিন জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শপথগ্রহণ করেছেন। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ পৌর মেয়রসহ কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন,জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল,সদস্য মজিরুল ইসলাম,সংরক্ষিত সদস্য নারগিস আক্তার,মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান,যুবলীগ নেতা মাহবুব হাসান ডালিম,উজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন