News71.com
 Bangladesh
 23 May 17, 05:30 PM
 275           
 0
 23 May 17, 05:30 PM

রৌমারীতে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বিদ্রোহী প্রার্থী জাইদুল ইসলাম মিনু বিজয়ী।।

রৌমারীতে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বিদ্রোহী প্রার্থী জাইদুল ইসলাম মিনু বিজয়ী।।

নিউজ ডেস্কঃ কুড়িগ্রাম জেলা পরিষদ ১৪ নম্বর ওয়ার্ড সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাইদুল ইসলাম মিনু বিজয়ী হয়েছেন।

প্রিসাইডিং কর্মকর্তা ওবায়দুর রহমান জানান,জাইদুল ইসলাম মিনু ক্রিকেট ব্যাট প্রতীক নিয়ে ৪৭ ভোট পান। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল কাদের ঘুড়ি প্রতীক নিয়ে পান মাত্র ১৮ ভোট। মোট ৬৭ ভোটের মধ্যে অনুপস্থিত ছিলেন একজন এবং একটি ভোট বাতিল করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন