
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,সৌদি আরবে এমন একটা সম্মেলন হয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এসেছেন। মুসলিম ৫০টি দেশ এসেছে। এটা নিয়ে বিতর্ক তোলার তো কোনো কারণ নেই। আর তারা (বিএনপি) যদি প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকত এবং বেগম জিয়া যদি অনুষ্ঠানে যেতেন তাহলে এ নিয়ে তো তাঁরা উল্লসিত উচ্ছ্বসিত হতেন। এখন কেন হতাশা। আজ মঙ্গলবার রাজধানীর বিমানবন্দর সড়কে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চলমান মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন,বিএনপি খালি একটার পর একটা ইস্যু খোঁজে। তাদের সব ইস্যু শেষ পর্যন্ত মাঠে মারা যায়। বেপরোয়া গাড়ি,বেপরোয়া ড্রাইভারের মতো বেপরোয়া বিএনপি। কখন যে কোন দুর্ঘটনা ঘটবে,সেটি নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি। যে কার্যালয়ে বসে বিএনপি গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র হয়েছিল,সেই কার্যালয়ে বসেই বিএনপি নেতারা এখন গণতন্ত্র রক্ষার কথা বলছেন। যে অফিসে গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র হয়েছে,সেই অফিসকে বলছে গণতন্ত্রের প্রতীক। সবাই যানে সেখান থেকে ১৬৫ জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছে।