News71.com
 Bangladesh
 24 May 17, 12:31 AM
 228           
 0
 24 May 17, 12:31 AM

তৃণমূল বিএনপি'র ভাইস চেয়ারম্যান রুমা আলী বহিষ্কার।।

তৃণমূল বিএনপি'র ভাইস চেয়ারম্যান রুমা আলী বহিষ্কার।।

নিউজ ডেস্কঃ তৃণমূল বিএনপি'র ভাইস চেয়ারম্যান রুমা আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বাংলাদেশ ন্যাশনাল এ্যালায়েন্স (বি.এন.এ) এর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,পার্টির সংবিধান ও গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়ায় তৃণমূল বিএনপি'র সংবিধান ও গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা কর্তৃক আদিষ্ট হয়ে তাকে পার্টির সাধারণ সদস্যপদসহ ভাইস চেয়ারম্যান ও বিভিন্ন স্তরের সকল পদ হতে অব্যাহতি প্রদান করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন