News71.com
 Bangladesh
 24 May 17, 12:39 AM
 208           
 0
 24 May 17, 12:39 AM

ঠাকুরগাঁও যুবলীগের সভাপতি আপেল,সম্পাদক পদে সমীর নির্বাচিত।।  

ঠাকুরগাঁও যুবলীগের সভাপতি আপেল,সম্পাদক পদে সমীর নির্বাচিত।।   

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আব্দুল মজিদ আপেল সভাপতি ও সমীর দত্ত’কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সম্মেলন উপলক্ষে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুফ চৌধুরী।

পরে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুদাম সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন,জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা জাহান লিটা,জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশী,কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান,জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হক,সহ-সভাপতি এ্যাড. মকবুল হোসেন বাবু,মাহাবুব রহমান খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেল প্রমুখ। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুফ চৌধুরী জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আব্দুল মজিদ আপেল সভাপতি ও সমীর দত্তকে সাধারণ সম্পাদক পদে নাম ঘোষনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন