
নিউজ ডেস্কঃ বাংলাদেশে বিমান নৌ এবং সেনা বাহিনীর (তিন বাহিনীর) শিক্ষানবিশ প্রতিনিধি দলের সদস্যরা আজ মঙ্গলবার দিনাজপুরের হিলি সীমান্তসহ চেকপোষ্ট এলাকা পরিদর্শন করেছেন। দুপুর সাড়ে ১২টায় প্রতিনিধি দলের সদস্যরা হিলি চেকপোষ্টে বিজিবি এবং ভারতীয় বিএসএফ বাহিনীর সদস্যদের সাথে কুশলবিনিময় করেছেন। প্রতিনিধি দলে রয়েছেন ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজের বিভিন্ন পদবীর ৩৫ জন শিক্ষানবিশ কর্মকর্তা। প্রতিনিধি দলের নের্তৃত্ব দেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল হক।
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে হিলিসহ আশে পাশে মুক্তিযুদ্ধকালিন প্রেক্ষাপট, ইতিহাস এবং সীমান্ত ব্যবস্থাপনা সম্পর্কে বিজিবি কর্মকর্তা এবং স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে সকাল সাড়ে ১০টায় বিজিবির হিলি সিপি ক্যাম্পে মতবিনিময় করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল জাকির হোসেন এবং ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।