News71.com
 Bangladesh
 24 May 17, 01:08 AM
 202           
 0
 24 May 17, 01:08 AM

বাংলাদেশ চাইলে আগামী জাতীয় নির্বাচনে সহযোগিতা করবে ভারত : হর্ষ বর্ধন শ্রিংলা

বাংলাদেশ চাইলে আগামী জাতীয় নির্বাচনে সহযোগিতা করবে ভারত : হর্ষ বর্ধন শ্রিংলা

নিউজ ডেস্ক : ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের অনুরোধ পেলে আগামী নির্বাচনে যেকোনো ধরনের সহযোগিতার জন্য তৈরি আছে ভারত। তবে কী ধরনের সহযোগিতা লাগবে, সেটা বাংলাদেশকে বলতে হবে। ২৩ মে মঙ্গলবার ডিকাব টক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতির (ডিকাব) জাতীয় প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি রেজাউল করিম লোটাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক পান্থ রহমান। বাংলাদেশের আগামী নির্বাচনের আগে তিস্তা চুক্তি হবে কি না জানতে চাইলে হর্ষ বর্ধন বলেন, ‘আমাদের কাজ হচ্ছে যতটা সম্ভব বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি থেকে নিজেদের দূর রাখা। তবে তিস্তা চুক্তি যাতে দ্রুত সই হয়, আমাদের সেই চেষ্টা অব্যাহত আছে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন