
নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ বুধবার সমাবেশ করার অনুমতি চেয়ে ব্যর্থ হয়েছে বিএনপি। গত সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও গণপূর্ত অধিদফতরে পৃথক দুটি চিঠিতে আবেদন করে দলটি। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। কোনো জবাবও দেয়নি। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল বেগম খালেদা জিয়ার। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান,গতকাল সোমবার রাত পর্যন্ত অনুমতি দেয়নি পুলিশ।