News71.com
 Bangladesh
 24 May 17, 08:46 PM
 189           
 0
 24 May 17, 08:46 PM

টাঙ্গাইলে পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু।।  

টাঙ্গাইলে পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু।।   

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ দুপুরে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গায় এবং টাঙ্গাইলের বাসাইলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রুমাইয়া (১২) ও প্রেরনা (৮)। অন্যদিকে,টাঙ্গাইলের বাসাইলে নিহত শিশুর নাম সানজিদা (২)। এলাকাবাসী ও পুলিশ জানায়,কালিহাতির বিলবর্নি গ্রামের জহিরুল মন্ডলের মেয়ে প্রেরনা ও ঘাটাইল উপজেলার সাগরদিঘী গ্রামের রুহল আমিনের মেয়ে রুমাইয়া সম্পর্কে খালাত বোন। তারা বুধবার এলেঙ্গার ধলাটেংগুর গ্রামে মায়ের সাথে বেড়াতে আসে। দুপুরের দিকে তারা এলেঙ্গা মহিলা কলেজের পাশে একটি পুকুরে গোসল করতে যায়। এরপর তাদের লাশ পানিতে ভেসে উঠে। পরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

এদিকে,বেলা ১১টার দিকে বাসাইল থানার পুকুরে ডুবে সানজিদা নামের দুই বছরের এক শিশু মারা যায়। সানজিদার বাবা জানান,তার স্ত্রী সানজিদাকে পাশে বসিয়ে বাসাইল থানা পুলিশের ম্যাচে রান্নার কাজ করছিলেন। হঠাৎ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে থানার পুকুরে ভাসতে দেখা যায়। তাৎক্ষনিকভাবে তাকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানজিদাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন