News71.com
 Bangladesh
 24 May 17, 09:52 PM
 218           
 0
 24 May 17, 09:52 PM

আওয়ামী লীগকে কপি করেই রাজনীতি করছেন খালেদা।। খালিদ মাহমুদ চৌধুরী এমপি

আওয়ামী লীগকে কপি করেই রাজনীতি করছেন খালেদা।। খালিদ মাহমুদ চৌধুরী এমপি

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন,আওয়ামী লীগকে নকল করে রাজনীতি করছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি আওয়ামী লীগের দিন বদলের সনদ নকল করে ভিশন-২০৩০ ঘোষণা করেছেন। আজ বুধবার বিকেলে রাজশাহীর গোদাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাদক,সন্ত্রাস ও জঙ্গি বিরোধী এক জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন,সন্ত্রাস ও জঙ্গিদের পথ বেছে নিয়ে বেগম জিয়া বিপদজনক মানুষ হয়ে উঠেছেন। তাই দেশের মানুষকে তার নকল রাজনীতি থেকে সাবধান থাকতে হবে।

উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু,সংরক্ষিত নারী আসনের এমপি আকতার জাহান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাবু,সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান প্রমূখ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান জনসভায় সভাপতিত্ব করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন