News71.com
 Bangladesh
 24 May 17, 09:56 PM
 230           
 0
 24 May 17, 09:56 PM

আওয়ামী লীগ দেশের বিচার ব্যবস্থাকে সম্পূর্ণরূপে কব্জা করেছে।। মির্জা ফখরুল ইসলাম আলমগীর  

আওয়ামী লীগ দেশের বিচার ব্যবস্থাকে সম্পূর্ণরূপে কব্জা করেছে।। মির্জা ফখরুল ইসলাম আলমগীর   

নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,আওয়ামী লীগ বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ কব্জা করে ফেলেছে। অথচ তাদের নির্বাচনী মেনিফেস্টোতে ছিল বিচার ব্যবস্থা স্বাধীন করা হবে। আর এই বিচার ব্যবস্থার স্বাধীনতার জন্য আমরা অনেক লড়াই করেছি। আজ বুধবার ঠাকুরগাঁও জেলা বিএনপির কাউন্সিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন,প্রধান বিচারপতিই বলেছেন-তারা ইতোমধ্যেই নিম্ন আদালত করায়ত্ত করেছেন। এখন সুপ্রিম কোর্ট হাতিয়ে নেওয়ার অপেক্ষায় আছেন। মির্জা ফখরুল বলেন,সরকার নির্বাহী কোর্ট,জজ কোর্টসহ নীচের সব আদালত নিজেদের পকেটে নিয়ে নিয়েছেন।

তিনি আরও বলেন,রাজনৈতিকভাবে এত কঠিন সময় বাংলাদেশে আর আসেনি। আওয়ামী লীগ গণতন্ত্রের মুখোশ পরে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। তারা তাদের অবৈধ ক্ষমতা চিরস্থায়ী করতে বাকশালের মতো ব্যবস্থা করতে চায়। আজ শুধু এটাই পার্থক্য। গণতন্ত্রের মুখোশ পরে আজ তারা দেশ শাসন করছে। খালেদা জিয়ার অফিস তল্লাশির ঘটনা সম্পর্কে তিনি বলেন,যেখানে প্রাপ্তি শূন্য,সেটার বিরূদ্ধে আমরা আন্দোলন করতে দৃঢ় প্রতিজ্ঞ। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সভা করতে না দেওয়া সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাবের পরিচয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন,গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। যার কোনো বিকল্প নাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন