News71.com
 Bangladesh
 24 May 17, 10:10 PM
 214           
 0
 24 May 17, 10:10 PM

জঙ্গি নেতা সাইদুরের মামলার রায় আগামীকাল।।  

জঙ্গি নেতা সাইদুরের মামলার রায় আগামীকাল।।   

নিউজ ডেস্কঃ রাজধানীর কদমতলী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেএমবি নেতা মাওলানা সাইদুর রহমান সহ তিন জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার। ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের কে এম ইমরুল কায়েস এ রায় ঘোষণা করবেন। এ মামলায় সাইদুর ছাড়া অপর দুই আসামি হলেন আবদুল্লাহেল কাফী ও আয়েশা আক্তার। এ বিষয়ে আদালতের পেশকার মো. হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান,এ মামলার আসামি মাওলানা সাইদুর রহমান কারাগারে আছেন। এছাড়া অপর দুই আসামি আবদুল্লাহেল কাফী ও আয়েশা আক্তার পলাতক। এর আগে ১৮ মে মামলার যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য করেন আদালত।

মামলার সূত্রে জানা যায়,২০১০ সালের ২৫ মে কদমতলী থানার দনিয়া এলাকার একটি বাসায় আসামিদের কাছ থেকে নিষিদ্ধ জঙ্গি বই ও প্রচারপত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাওলানা সাইদুর রহমানসহ তার সংগঠনের তিন সক্রিয় সদস্যের বিরুদ্ধে রাজধানীর কদমতলি থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে পুলিশ। পরে ঘটনার তদন্ত করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি শীর্ষ নেতা মাওলানা সাইদুরসহ তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন