News71.com
 Bangladesh
 25 May 17, 10:18 AM
 199           
 0
 25 May 17, 10:18 AM

বাংলাদেশ ক্রিকেটারদের ট্যুইট করে অভিনন্দন জানালেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

বাংলাদেশ ক্রিকেটারদের ট্যুইট করে অভিনন্দন জানালেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

 

নিউজ ডেস্কঃ ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে পরাজিত করে আইসিসি র্যা কিংয়ে ছয়ে ওঠায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল বুধবার রাতে নিজের একাউন্টে এক টুইটার বার্তায় মাশরাফি বাহিনীকে এ অভিনন্দন জানান তিনি। ট্যুইট বারাকাত খালেদা জিয়া বলেন,বিদেশে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমবারের মতো এমন মনমাতানো বিজয়ের জন্য টাইগারদের অভিনন্দন। বিজয়ের এই ধারা অব্যাহত থাকুক। দলীয় প্যাডে রাতে পৃথক এক অভিনন্দন বার্তায় বিএনপি চেয়ারপারসন বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়,কোচ ও ম্যানেজারকে অভিনন্দন জানান।

তিনি বলেন,বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে ক্রিকেট খেলায় যেভাবে পারদর্শিতা দেখিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে,তাতে আমি গর্বিত। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমি আশাবাদী নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণ অব্যাহত রাখলে বাংলাদেশের টাইগাররা ভবিষ্যতেও জয়ের গৌরব ধরে রাখতে সক্ষম হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন