News71.com
 Bangladesh
 25 May 17, 10:19 AM
 199           
 0
 25 May 17, 10:19 AM

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২।।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে একটি হিউম্যান হলার উল্টে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন। আজ বৃহস্পতিবার সকালে বন্দর আবাসিক এলাকা গেইটের কাছে এ দুর্ঘটনা ঘটে। বন্দর থানার এসআই মাসুদুর রহমান জানান,ইপিজেড-পতেঙ্গাগামী একটি রাইডার কাস্টমস ব্রিজ পার হয়ে বন্দর আবাসিক এলাকা গেইটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত এবং চালকসহ অন্তত সাতজন আহত হন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন