News71.com
 Bangladesh
 25 May 17, 12:42 PM
 184           
 0
 25 May 17, 12:42 PM

দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে বিদ্রোহীকবি নজরুল আমাদের প্রেরণা ।। রহুল কবির রিজভী  

দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে বিদ্রোহীকবি নজরুল আমাদের প্রেরণা ।। রহুল কবির রিজভী   

নিউজ ডেস্কঃ বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে নজরুল আমাদের কাছে প্রাসঙ্গিক। আমরা যখন ভয়ংকর দুঃশাসনের মধ্যে সামান্যতম স্বস্তির কথা চিন্তা করি,তখন নজরুল আমাদের কাছে প্রাসঙ্গিক। আমরা যখন বাকরুদ্ধ,অধিকারের জন্য কথা বলি,তখন নজরুল আমাদের প্রেরণা দেয়। আজ বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বিএনপির পক্ষ থেকে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।

রিজভী বলেন,সংকট ও দুঃসময়ের মধ্যেও একে অপরের প্রতি ভালোবাসার চিন্তা করি,তখনো নজরুল আমাদের প্রেরণার জায়গা। আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নজরুল আমাদের প্রেরণার জায়গা। তিনি বলেন, আমরা যখন মিছিল করি,লড়াই করি,যখন প্রতিবাদ করি,তখন কাজী নজরুলকে স্মরণ করি। আমরা যখন অধিকারহারা,সেই অধিকার পুনরুদ্ধারের জন্য নজরুলকে স্মরণ করি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য গাজী মাজহারুল আনোয়ারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন