News71.com
 Bangladesh
 25 May 17, 08:25 PM
 315           
 0
 25 May 17, 08:25 PM

ডুয়েটের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ।।

ডুয়েটের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ।।

নিউজ ডেস্কঃ গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.duet.ac.bd)প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

এছাড়া যেসব প্রার্থী মুক্তিযোদ্ধা,উপজাতি/আদিবাসী কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন,তাদের আগামী ৪ জুন অফিস চলাকালে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের ৩৩২নং কক্ষে সিস্টেম অ্যানালিস্ট মোহা. সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার জন্য করার জন্য বলা হয়েছে। আজ বৃহস্পতিবার ডুয়েটের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার জিয়াউল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। উল্লেখ্য,গত ২১ মে বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৮টি বিভাগে ৬৫৪টি আসনের বিপরীতে প্রায় সাড়ে ৯ হাজার যোগ্য প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন