News71.com
 Bangladesh
 25 May 17, 11:00 PM
 198           
 0
 25 May 17, 11:00 PM

বগুড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ।।  

বগুড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ।।   

নিউজ ডেস্কঃ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে বগুড়া জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের নবাবাড়ী রোডে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে ভিপি সাইফুল বলেন,নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিতে রোজার পর খালেদা জিয়া কঠোর কর্মসূচী ঘোষণা করবেন। সেই কর্মসূচী সফল করতে সকলকে রাজপথে নামতে হবে। ওই কর্মসূচী সফল করে এ সরকারকে বিদায় করতে হবে।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা,বিএনপি নেতা আলী আজগর হেনা, লাভলী রহমান,মীর শাহে আলম,অ্যাডভোকেট নাজমুল হুদা পপন,পরিমল চন্দ্র দাস,তৌহিদুল আলম মামুন,মেহেদী হাসান হিমু,আব্দুল ওয়াদুদ,এসএম রফিকুল ইসলাম,ডাক্তার মামুনুর রশিদ মিঠু,ডাক্তার আজফারুল হাবিব রোজ,আলী মুররাজি তরুন,নাজমা আক্তার,আব্দুল মান্নান,হাসানুজ্জামান পলাশ ও শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন