News71.com
 Bangladesh
 25 May 17, 11:02 PM
 232           
 0
 25 May 17, 11:02 PM

রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে নারী পাচারকারী চক্রের ৩ সদস্য আটক।।  

রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে নারী পাচারকারী চক্রের ৩ সদস্য আটক।।   

নিউজ ডেস্কঃ নারী পাচারকারী চক্রের তিন সদস্যকে রাজধানীর ফকিরাপুলের ইনার সার্কুলার রোড এলাকা থেকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা হলো- মো. রতন সরকার,মো. সোহেল আহমেদ ও মো. নজরুল ইসলাম। বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম-কমিশনার আব্দুল বাতেন এ তথ্য জানান।

ডিবির যুগ্ম-কমিশনার আব্দুল বাতেন বলেন,প্রলোভন দেখিয়ে গত ২২ এপ্রিল এক নারীকে জর্ডানে পাঠায় দালাল চক্র। তিনি সেখানে যাওয়ার পর চক্রটি তাকে জিম্মি করে। পরে তাকে হত্যার হুমকিসহ শারীরিকভাবে নির্যাতন করে। পরে পরিবারের কাছে দুই লাখ ৮০ হাজার টাকা বাংলাদেশে অবস্থানরত চক্রের সদস্য রতন ও সোহেলে কাছে দিতে বলে। ভিকটিমের মা লাভলী বেগম বিষয়টি মনোহরদী থানায় জানিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করলে তদন্তের সূত্র ধরে তাদেরকে আটক করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন