
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু হবে শনিবার থেকে। সৌদি আরব সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী শনিবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান। আজ বৃহস্পতিবার সৌদি আরবে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সৌদি আরবের সুপ্রিম কোর্ট আগামী শনিবার থেকেই রোজা শুরুর ঘোষণা দেয়।
আগামীকাল শুক্রবার রাতে সেহরি খাওয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যবাসীরা তাদের রোজা শুরু করবে। সৌদি আরব ছাড়াও কুয়েত,কাতার,সংযুক্ত আরব আমিরাত,বাহরাইন,ইরাক,সিরিয়া,ইয়েমেন,জর্ডান,ফিলিস্তিন,তুরস্ক,মিশর,লিবিয়ারমুসলমানরা আগামীকাল শুক্রবার রাতে সেহরি খাবেন। এছাড়াও জাপান,ইন্দোনেশিয়া,মালয়েশিয়া এবং ইউরোপের দেশ ফ্রান্স ও বেলজিয়ামে একই দিন থেকে রমজান শুরু হবে। সাধারণত সৌদি আরবের পরদিন থেকে বাংলাদেশে রমজান মাস শুরু হয়। অন্যদিকে সময়ের তারতম্যের কারণে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর থেকে রোজা শুরু হয়। সে ক্ষেত্রে বাংলাদেশে রমজান মাস শুরু হবে আগামী রবিবার থেকে।