News71.com
 Bangladesh
 25 May 17, 11:06 PM
 257           
 0
 25 May 17, 11:06 PM

বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ একসূত্রে গাঁথা ।। চিফ হুইপ আ. স. ম ফিরোজ  

বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ একসূত্রে গাঁথা ।। চিফ হুইপ আ. স. ম ফিরোজ   

নিউজ ডেস্কঃ চিফ হুইপ আ. স. ম ফিরোজ বলেছেন,বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ একসূত্রে গাঁথা। আজ শাহবাগে কেন্দ্রিয় পাবলিক লাইব্রেরীর ভিআইপি সেমিনার হলে ‘বঙ্গবন্ধুর জীবন আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের চলচ্চিত্রের গল্প শীর্ষক আলোচনা ও মহানায়কের কালজয়ী ভাষণ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম-বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

চিফ হুইপ বলেন,বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সম্পূর্ণ করতে এবং বাংলাদেশকে সঠিক জায়গায় পৌঁছে দিতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তিকে আশীর্বাদ হিসেবে ব্যবহার করতে হবে। তথ্য প্রযুক্তির নেতিবাচক প্রভাব থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে সকলকে সচেতন থাকতে হবে। তিনি বিদেশী চ্যানেল পরিহার করে বিটিভিসহ দেশীয় চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠান দেখতে সবাইকে আহবান জানান। তিনি বলেন দেশের অর্থনৈতিক মুক্তি ঘটাতে সরকারের পাশাপাশি জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।অনুষ্ঠানের তিনি বজলার রহমান রাজা লিখিত মহানায়কের কালজয়ী ভাষণ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন