
নিউজ ডেস্কঃ কেরানীগঞ্জে বিপুল পরিমান বিদেশী মুদ্রাসহ শরিফুল মোল্লা (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব-১০ কেরানীগঞ্জ ক্যাম্প। আজ বৃহস্পতিবার সকালে তালেপুর ভান্ডারখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১০ কেরানীগঞ্জে ক্যাম্প কমান্ডার মেজর মঞ্জুর মোর্শেদ জানান,গোপন সংবাদের ভিত্তিত আমাদের কয়েকটি টিম ওই এলাকায় শরিফুলের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। পরে স্বীকারোক্তি মোতাবেক তার নিজ ঘরের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমান বিদেশী মুদ্রা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র্যা ব-১০ কেরানীগঞ্জ ক্যাম্পের হাবিলদার আবু বকর সিদ্দিক আজ বৃহস্পতিবার রাতেই বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দিয়ে উদ্ধার হওয়া বিদেশী মুদ্রা ও আটক ব্যাক্তিটিকে হস্তান্তর করেছে।