News71.com
 Bangladesh
 26 May 17, 10:40 AM
 189           
 0
 26 May 17, 10:40 AM

জলঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২।।

জলঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২।।

নিউজ ডেস্কঃ নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত চারজন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়,পেট্রল পাম্পের সামনে একটি ট্রাক দাঁড় করানো ছিল। এসময় রংপুর থেকে জলঢাকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন