News71.com
 Bangladesh
 26 May 17, 10:46 AM
 156           
 0
 26 May 17, 10:46 AM

খুলনায় বিএনপি নেতা আলাউদ্দীন মিঠুর গুলিবিদ্ধ দেহরক্ষী নওশের গাজীও মারা গেলেন।।

খুলনায় বিএনপি নেতা আলাউদ্দীন মিঠুর গুলিবিদ্ধ দেহরক্ষী নওশের গাজীও মারা গেলেন।।

 

নিউজ ডেস্কঃ খুলনায় দুর্বৃত্তদের গুলিতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দীন মিঠুর গুলিবিদ্ধ দেহরক্ষী নওশের গাজীও মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৩টায় তিনি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ শুক্রবার সকালে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফুলতলা উপজেলার দামোদর চেয়ারম্যান বাড়ির সামনে নিজ অফিস মেসার্স মিঠু এন্টারপ্রাইজের সামনে খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিঠুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় মিঠুর শ্বশুর উপজেলা বিএনপি নেতা সৈয়দ ফজলুল আলম সেলিম ও দেহরক্ষী নওশের গাজীও গুলিবিদ্ধ হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন