News71.com
 Bangladesh
 26 May 17, 12:51 PM
 171           
 0
 26 May 17, 12:51 PM

আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়া আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৩৫।।  

আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়া আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৩৫।।   

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার সকাল সাগে ৭টার দিকে উপজেলার ভানত সীমান্ত সংলগ্ন প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ আট জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়,এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা প্রাগপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবুল কালাম এবং একই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য স্থানীয় আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন ও ফড়ংয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে উভয় পক্ষের ৫০-৬০ জন সংঘর্ষে জড়ায়।

ইট-পাটকেল নিক্ষেপ,ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ওসমান, হ্যাবল, মিলন, জিন্নাত,সেন্টু,জলিমদ্দিন,হেকমত,জিয়া,নিহাজ,মিঠন,কামাল, শুকচাদ, মিজু, সেন্টু,বকুল,সকুল,ইমদাদুল,মোশারফ,শহিদুল,গণি, জিয়ারুল, কহবুল, শাহনাজ হকসহ অন্তত ৩৫ জন আহত হয়। তাদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। সংঘর্ষের সময় ইসলাম মেম্বারের লোকজন কামাল মেম্বারের সমর্থক শাহাবুল ও খলিলের বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

খবর পেয়ে দৌলতপুর থানার ওসি শাহ দারা খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা ও রাবার বুলেট গুলি ছুঁড়েছে। বর্তমানে সেখানে পরিবেশ স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন