News71.com
 Bangladesh
 26 May 17, 01:55 PM
 168           
 0
 26 May 17, 01:55 PM

খুলনায় বিএনপি নেতা আলাউদ্দিন মিঠু খুনের নিন্দা জানিয়েছেন খালেদা জিয়া।।

খুলনায় বিএনপি নেতা আলাউদ্দিন মিঠু খুনের নিন্দা জানিয়েছেন খালেদা জিয়া।।

 

নিউজ ডেস্কঃ খুলনায় বিএনপি নেতা সরদার আলাউদ্দিন মিঠু খুনের নিন্দা জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন,সরকার বিরোধী নেতা-কর্মীদের হত্যার ‘মিশনে’নেমেছে। খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মিঠুকে গতকাল বৃহস্পতিবার রাতে গুলি চালিয়ে হত্যা করা হয়। তার এক সহযোগীও নিহত হন ওই হামলায়।

আজ শুক্রবার এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন,এই হত্যাকাণ্ড কাপুরুষোচিত। দেশব্যাপী বিএনপির নেতা-কর্মীদের হত্যার মাধ্যমে হাত রক্তে রঞ্জিত করে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটিকে এখন গোরস্তানে পরিণত করা হয়েছে। বিএনপির বলিষ্ঠ নেতা-কর্মীদের বেছে বেছে হত্যা করা হচ্ছে দাবি করে খালেদা বলেন,মিঠুকে নির্মম কায়দায় হত্যা সরকারের ধারাবাহিক প্রাণঘাতী নৃশংসতারই আরেকটি বহিঃপ্রকাশ। বিরোধীদের মুখ বন্ধ রাখতে ভয় ধরাতেই মিঠুকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন