News71.com
 Bangladesh
 26 May 17, 02:38 PM
 167           
 0
 26 May 17, 02:38 PM

বিএনপি নেতা আলাউদ্দিন মিঠু ও তার দেহরক্ষী হত্যার প্রতিবাদে আগামীকাল খুলনায় হরতাল।।

বিএনপি নেতা আলাউদ্দিন মিঠু ও তার দেহরক্ষী হত্যার প্রতিবাদে আগামীকাল খুলনায় হরতাল।।

নিউজ ডেস্কঃ খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু ও তার দেহরক্ষীকে হত্যার প্রতিবাদে হরতালসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে নগর ও জেলা বিএনপি। আজ শুক্রবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে,আজ শুক্রবার কালোব্যাচ ধারণ,আগামীকাল শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরী ও জেলায় অর্ধদিবস হরতাল এবং আগামী রোববার খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও খুলনা রেঞ্জ ডিআইজি বরাবর স্মারকলিপি প্রদান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,নগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু,জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন