News71.com
 Bangladesh
 26 May 17, 03:32 PM
 204           
 0
 26 May 17, 03:32 PM

রাজশাহীতে নিহত মালদ্বীপের মডেল রাউধাকে হত্যার আগে মোবাইলে হুমকি দেয়া হয়েছিল বলে অভিযোগ

রাজশাহীতে নিহত মালদ্বীপের মডেল রাউধাকে হত্যার আগে মোবাইলে হুমকি দেয়া হয়েছিল বলে অভিযোগ

নিউজ ডেস্কঃ রাজশাহীতে নিহত মালদ্বীপের মডেল রাউধা আতিফের মৃত্যুর দিন তার মোবাইল ফোনে ভোরে একটি এসএমএস এসেছিল,যাতে লেখা ছিল-তুমি জান্নাতের ফুল হয়ে যাবে। এমন বার্তা দিয়ে রাউধাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন রাউধার বাবা মোহাম্মদ আতিফ। গতকাল বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে রাজশাহী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে রাউধার বাবা মোহাম্মদ আতিফ এ দাবি করেন। সেই বার্তার মাধ্যমে রাউধাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে তার দাবি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান,হত্যাকাণ্ডের কয়েক দিন আগে রাজশাহীর একটি রেস্টুরেন্টে রাউধার সাথে এক যুবকের ঝগড়া হয়েছিল। সেই যুবক কে ছিল তা জানা যাবে রেস্টুরেন্টের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে। সেই যুবককে আটক করা গেলে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলেও তিনি জানান।

মোহাম্মদ আতিফ আরও বলেন,পাসওয়ার্ড ছাড়া আইফোনে প্রবেশ সম্ভব নয়। কিন্তু কে বা কারা রাউধার আইফোনে তার মৃত্যুর পর প্রবেশ করে এবং সেখান থেকে রাউধার বান্ধবী সিরাত ও বন্ধু মহসিনের নাম ডিলিট করে দেওয়া হয়। মহসিন ও সিরাতের নামইবা কেনো ডিলিট করা হল এবং কে এই কাজটি করলো তা খুঁজে বের করা প্রয়োজন। তিনি দাবি করেন,রাউধাকে হত্যা করা হয়েছে। রাউধা আত্মহত্যা করেনি। সংবাদ সম্মেলনে রাউধার বাবার পাশাপাশি তার আইনজীবী কামরুল মনিরও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন