News71.com
 Bangladesh
 26 May 17, 03:51 PM
 211           
 0
 26 May 17, 03:51 PM

মুন্সীগঞ্জে ব্যাটারিচালিত রিকশা চলার দাবিতে এমপি মৃণাল কান্তির বাড়ি ঘেরাও।।  

মুন্সীগঞ্জে ব্যাটারিচালিত রিকশা চলার দাবিতে এমপি মৃণাল কান্তির বাড়ি ঘেরাও।।   

নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জে ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে ৩ আসনের সংসদ অ্যাডভোকেট মৃণাল কান্তির বাসভবন ঘেরাও করেছে চালক এবং মালিকপক্ষ। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সদরের জমিদারপাড়া এলাকায় নিজ বাসভবনে দেড় ঘন্টা তাকে ঘেরাও করে রাখে। জেলা প্রশাসন ও পৌরসভার নির্দেশে পৌর এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে দেওয়া হয়। ফলে ব্যাটারিচালিত রিকশাচালক ও মালিকপক্ষ থেকে নানা কর্মসূচি পালন করছে। তার অংশ হিসেবে তারা আজ অ্যাডভোকেট মৃণাল কান্তির বাসভবন ঘেরাও করে দাবি জানায়। পরে অ্যাডভোকেট মৃণাল কান্তির আশ্বাসে তারা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে।

মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস জানান,অবরুদ্ধ করেছে চালকরা বলা যাবে না। আমি নির্বাচিত জনপ্রতিনিধি,আমার কাছে তারা সমস্যার কথা নিয়ে আসতেই পারে,তাদের দাবিও রয়েছে। ব্যাটারিচালিত রিকশা অবৈধ বলে বন্ধ করে দেওয়া হয়েছে,ইজি বাইক অবৈধ,বালু টানার ট্রলি অবৈধ তারা নির্বিঘ্নে চলাচল করছে। বিকল্প ব্যবস্থা ছাড়া প্রশাসনের বন্ধ করে দেওয়া ঠিক হয়নি। ব্যাটারিচালিত রিকশাচালক মান্নান বেপারী জানান, আমাদের বিকল্প ব্যবস্থা না করে দিয়ে পৌর এলাকায় চলাচল করতে দেওয়া হচ্ছে না। আমি কিস্তি দিয়ে রিকশাটা কিনে পরিবার চালাচ্ছি,এখন যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে পরিবার নিয়ে রাস্তায় বসতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন