News71.com
 Bangladesh
 26 May 17, 03:55 PM
 199           
 0
 26 May 17, 03:55 PM

সিলেটের গোয়াইনঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নানা-নাতির মৃত্যু।।  

সিলেটের গোয়াইনঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নানা-নাতির মৃত্যু।।   

নিউজ ডেস্কঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে নানা-নাতির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন -উপজেলার তুরুকভাগ গ্রামের শরফ আলীর ছেলে ফখর উদ্দিন (৭০) ও তার নাতি মিজানুর রহমান (১৪)।গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন বলেন,নানাবাড়ি বেড়াতে আসা মিজানুর আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের খালে মাছ ধরতে যায়। এ সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যায় সে। তাকে উদ্ধার করতে গিয়ে নানাও বিদ্যুৎস্পৃষ্ট হন। তারা ঘটনাস্থলেই মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন