News71.com
 Bangladesh
 26 May 17, 04:38 PM
 213           
 0
 26 May 17, 04:38 PM

নারীর নিরাপত্তার নির্ভরযোগ্য ঠিকানা বাংলাদেশ ।। প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি  

নারীর নিরাপত্তার নির্ভরযোগ্য ঠিকানা বাংলাদেশ ।। প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি   

নিউজ ডেস্কঃ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন,নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ শুধু এশিয়া-ইউরোপে নয়,এখন সারা পৃথিবীতে একটি সুপরিচিত নাম। নারীর নিরাপত্তার নির্ভরযোগ্য ঠিকানা হলো এখন বাংলাদেশ। ইউরোপের লিথুনিয়ার রাজধানী ভিলনিয়ামে এশিয়া-ইউরোপ সম্মেলনে গতকাল বৃহস্পতিবার বিকালে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন,বিশ্বে এমন দেশ খুঁজে পাওয়া দুষ্কর হবে,যে দেশের প্রধানমন্ত্রী,স্পিকার, বিরোধীদলীয় নেতা এবং বেশ কয়েকজন মন্ত্রী নারী। সম্মেলনে আগত বিভিন্ন দেশের মন্ত্রী,ডেলিগেটদের উদ্দেশে চুমকি বলেন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও কঠোর নেতৃত্বের কারণেই আমাদের দেশের নারীরা আজ অর্থনৈতিক-রাজনৈতিক ক্ষমতায়নে সুপ্রতিষ্ঠিত হয়েছে।

দেশের উচ্চ শিক্ষিত নারীরা গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন উল্লেখ করে তিনি বলেন,স্বল্প শিক্ষিত নারীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হচ্ছে। যা বাংলাদেশের নারীকে অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের পথকে আরও সুগম করছে।

বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় তৃণমূল পর্যায়ে নারীরা নির্বাচিত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় অবিরল কাজ করে যাচ্ছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী চুমকি বলেন, পোশাক শিল্পে কর্মরত বাংলাদেশি নারীরা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। দেশের অর্থনীতিতে তারা বিশেষ অবদান রাখছে। তিনি বলেন,এ জন্য বর্তমান সরকার দেশের অনগ্রসর নারী গোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় যুক্ত করতে নানা পদক্ষেপ গ্রহণ করে চলেছে। সরকারের গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি সমৃদ্ধ ও উন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন