News71.com
 Bangladesh
 26 May 17, 05:26 PM
 193           
 0
 26 May 17, 05:26 PM

কেরানীগঞ্জে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ ভাইয়ের মৃত্যু।।  

কেরানীগঞ্জে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ ভাইয়ের মৃত্যু।।   

নিউজ ডেস্কঃ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার একটি খালে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন,হোসেন ও ইব্রাহিম এবং হৃদয় হোসেন। আজ শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই দক্ষিণ কেরানীগঞ্জের নয়াদ্দা এলাকার মনির হোসেনের ছেলে এবং হৃদয় যাত্রাবাড়ী শনির আখড়া গোবিন্দ্রপুর এলাকার আবদুস সালামের ছেলে। সে দনিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

হৃদয়ের চাচা আলামিন জানান,গতকাল বৃহস্পতিবার নানীর বাড়িতে বেড়াতে যায় হৃদয়। সকালে তার দুই খালাতো ভাইসহ কয়েকজন বন্ধুর সঙ্গে হাসনাবাদ বালুর মাঠ এলাকার একটি খালে গোসল করতে গেলে তারা পানিতে ডুবে যায়। পরে ঘটনাস্থল থেকে হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে অন্য দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই বাবুল মিয়া জানান,হৃদয়ের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন