
নিউজ ডেস্কঃ ঢাকার অদূরে আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে এক পোশাক শ্রমিককে তুলে নিয়ে ধামরাই এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন বখাটেকে গ্রেপ্তার করেছে র্যাধব। সাভারের নয়ারহাট এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রিপন মাহমুদ (২৯)ঝন্টু (৩২) ও খোকন (৩০)। র্যা বের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করছেন।
র্যা ব ৪ এর সাভার নবীনগরস্থ ক্রাইম প্রিভেনশন কম্পানি ২ এর কম্পানি কমান্ডার মেজর হাকিম জানান,গতকাল বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার নয়ারহাট থেকে একজন পোশাক শ্রমিককে তুলে নিয়ে ধামরাইয়ের ঢুলিভিটা স্নোটেক্স গার্মেন্ট এর পাশে একটি টিনসেড বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণ করে কয়েকজন বখাটে। এ সময় ধর্ষণকারীরা ভিডিও ফুটেজ ধারণ করে ওই নারী পোশাক শ্রমিকের কাছে ২০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে ওই ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা। র্যা ব সদস্যরা ধর্ষণের ভিডিও ধারণকৃত তিনটি মোবাইল উদ্ধার করেছে।
পরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই নারী পোশাক শ্রমিক ঘটনাটি র্যারব ৪ এর সাভার নবীনগরস্থ ক্রাইম প্রিভেনশন কম্পানি ২ এ জানালে র্যাাব সদস্যরা রাতেই অভিযান চালিয়ে ধর্ষণকারী অভিযোগে রিপন মাহমুদ (২৯) ও খোকনকে (৩০) গ্রেপ্তার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নয়ারহাট এলাকা থেকে আরেক ধর্ষণকারী ঝন্টুকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত তিন ধর্ষণকারীকে আজ শুক্রবার দুপুরে আশুলিয়া থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে বলেও জানান কম্পানি অধিনায়ক। গ্রেপ্তারকৃতরা র্যারবের জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে।