News71.com
 Bangladesh
 26 May 17, 08:41 PM
 192           
 0
 26 May 17, 08:41 PM

জনসংখ্যাকে শক্তিতে রূপান্তরে কারিগরি শিক্ষা প্রয়োজন।। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু  

জনসংখ্যাকে শক্তিতে রূপান্তরে কারিগরি শিক্ষা প্রয়োজন।। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু   

নিউজ ডেস্কঃ জনসংখ্যা অভিশাপ নয়। দেশের জনসংখ্যাকে অনেকেই অভিশাপ মনে করেন কিন্তু এ জনংসংখ্যাকে শক্তিতে রূপান্তরিত করতে দেশের মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। আজ শুক্রবার সকালে ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত তিন দিনব্যাপী ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শিল্পমন্ত্রী বলেন,বিশ্বের উন্নত দেশগুলোতে শতকরা ৬০ থেকে ৭০ ভাগ মানুষ কারিগরি শিক্ষায় শিক্ষিত আর আমাদের দেশে এর হার হচ্ছে ১০ ভাগ। এ কারণে আমরা উন্নয়নের দিক থেকে তাদের চেয়ে অনেক পিছিয়ে রয়েছি। জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে তিন দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম,অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির।

উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি-এ স্লেগানকে সামনে রেখেজাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহায়তায় ও জেলা প্রশাসনের উদ্যোগে মেলায় ২১টি স্টল স্থান পেয়েছে। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার করা যন্ত্র প্রদর্শন করা হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ মেলা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন