News71.com
 Bangladesh
 26 May 17, 08:42 PM
 177           
 0
 26 May 17, 08:42 PM

সরকারের নির্দেশে নয়,ভাস্কর্য সরানোর সিদ্ধান্ত প্রধান বিচারপতির।। ব্যারিস্টার মওদুদ আহমদ  

সরকারের নির্দেশে নয়,ভাস্কর্য সরানোর সিদ্ধান্ত প্রধান বিচারপতির।। ব্যারিস্টার মওদুদ আহমদ   

নিউজ ডেস্কঃ বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকারের নির্দেশে নয়,প্রধান বিচারপতি সবার সঙ্গে আলাপ-আলোচনা করে ভাস্কর্য সরানোর সিদ্ধান্ত নিয়েছেন। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহর মুক্তির দাবিতে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। মওদুদ আহমদ বলেন,আমাদের মাননীয় প্রধান বিচারপতি এ ভাস্কর্য সরানোর সিদ্ধান্ত তিনি নিজে নিয়েছেন। তিনি (প্রধান বিচারপতি) সরকারের নির্দেশে এটা করেন নাই।

তিনি আরো বলেন,সকলের সঙ্গে পরামর্শ করেই প্রধান বিচারপতি এই ভাস্কর্যটি অপসারণ করেছে। বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের পঞ্চদশ ও ষোড়শ সংশোধনী বাতিলের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান এই বিএনপি নেতা। উল্লেখ্য,গতকাল বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য অপসারণ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন