News71.com
 Bangladesh
 26 May 17, 09:09 PM
 161           
 0
 26 May 17, 09:09 PM

বিএনপি-জামায়াতের পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদের উত্থান ।। ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া  

বিএনপি-জামায়াতের পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদের উত্থান ।। ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া   

নিউজ ডেস্কঃ বিএনপি-জামায়াতের পৃষ্ঠপোষকতায় দেশে জঙ্গি-সন্ত্রাসবাদের উত্থান ঘটেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর হস্তক্ষেপে জঙ্গি দমন হলেও ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে। আজ শুক্রবার গাইবান্ধায় নিজের নির্বাচনী এলাকা ফুলছড়ি স্কুলমাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল হালিম,উপজেলা শিক্ষা কর্মকর্তা হেমায়েত আলী শাহ,উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন,উড়িয়া ইউপি চেয়ারম্যান মহাতাব উদ্দিন,উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

ডেপুটি স্পিকার বলেন,জাতির পিতা আমাদের স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন। আমরা তার নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছিলাম। স্বাধীন দেশে যা কিছুই আয়োজন, সব তারই অবদান,তারই আত্মত্যাগের ফসল।তিনি বলেন,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে। এটা প্রতিহত করতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা রাখায় আবারো আওয়ামী লীগ প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। ফজলে রাব্বী বলেন,প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ বাস্তবায়নে সকল বিভেদ ভুলে দলমত নির্বিশেষে সরকারের সকল উন্নয়নমূলক কাজে অংশ নিতে হবে। আগামী নির্বাচনে নৌকা মার্কাকে জয়ী করতে হবে। তিনি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাকে যুগোপযোগী করতে শিক্ষাখাতে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের কথা তুলে ধরেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন