News71.com
 Bangladesh
 26 May 17, 09:58 PM
 193           
 0
 26 May 17, 09:58 PM

সাভারে জঙ্গি আস্তানা সন্দেহে দুইটি ভবন ঘেরাও করে রেখেছে পুলিশ।।  

সাভারে জঙ্গি আস্তানা সন্দেহে দুইটি ভবন ঘেরাও করে রেখেছে পুলিশ।।   

নিউজ ডেস্কঃ সাভারের নামাগেন্ডা মোল্লা মার্কেট এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুইটি ভবন ঘেরাও করে রেখেছে পুলিশ। ভবনটির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে। আজ শুক্রবার সন্ধ্যার পর থেকে ভবন দুইটি ঘেরাও করে রাখে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা। ঘটনাস্থলে কাউন্টার টোরোরিজম ইউনিটের সদস্যরা উপস্থিত রয়েছে। সাভার সদর থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমানও ঘটনাস্থলে রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন