News71.com
 Bangladesh
 27 May 17, 06:41 PM
 164           
 0
 27 May 17, 06:41 PM

গাজীপুরের শ্রীপুরে বাবা-মেয়ের আত্মহত্যায় প্রধান আসামি গ্রেপ্তার।।

গাজীপুরের শ্রীপুরে বাবা-মেয়ের আত্মহত্যায় প্রধান আসামি গ্রেপ্তার।।

নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবা-মেয়ের আত্মহত্যায় দায়ের করা মামলার প্রধান আসামি ফারুককে গ্রেপ্তার করেছে র্যাবব। গতকাল শুক্রবার রাতে ঢাকার সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যা ব সূত্র জানিয়েছে।

র্যা ব ১ গাজীপুরের কম্পানি কমান্ডার জ্যেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার মুহিউল ইসলাম জানান,গতকাল শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ফারুককে সাভারের জাহাঙ্গীরপুর নামক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে সাত আসামির মধ্যে ধর্ষণের চেষ্টাকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হলো। উল্লেখ্য,বিচার না পেয়ে গত ২৯ এপ্রিল সকালে শ্রীপুর রেলওয়ে স্টেশনের পশু হাসপাতালসংলগ্ন এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন কর্ণপুর গ্রামের হযরত আলী ও তার মেয়ে আয়েশা আক্তার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন