News71.com
 Bangladesh
 27 May 17, 07:28 PM
 229           
 0
 27 May 17, 07:28 PM

নাটোরে প্রজ্ঞাময়ী মা সম্মাননা পেলেন ৮ মা।।  

নাটোরে প্রজ্ঞাময়ী মা সম্মাননা পেলেন ৮ মা।।   

নিউজ ডেস্কঃ জন্মদানের পর সঠিক ধারায় সন্তান লালন-পালন,সন্তানদের আদর্শবান হিসাবে গড়ে তোলাসহ বিভিন্ন অবদান রাখায় সংগ্রামী মা ক্যাটাগরিতে নাটোরের সিংড়া উপজেলার আটজন মা’কে প্রজ্ঞাময়ী মা সম্মাননা দিয়েছে জেনারেশন ফর ওয়ার্ল্ড ইভেন্টস লিমিটেড নামের একটি সংগঠন। আজ শনিবার উপজেলা কৃষি অফিস হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা প্রদান করেন,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। তিনি সম্মাননা সরুপ আটজন মায়ের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন।

সম্মাননা প্রাপ্ত মায়েরা হলেন,রাবেয়া বেগম,পারুল বেগম,সৈয়দা রহমান, খোদেজা বেগম,আসমা বেগম,হাসনা হেনা লায়লা জেসমিন,ও রহিমা বেগম। সম্মাননা অনুষ্ঠানে এনএস সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াদুদ দুদু,বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল আজিজ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল আউয়াল,সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা এমরান আলী রানা,সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ,সাংবাদিক রাকিবুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন,কেবলমাত্র মায়েরাই পারেন,একজন আদর্শবান সন্তান গড়ে তুলতে এবং সুস্থ জাতি গঠন করতে। মায়েরা শুধু গর্ভধারন,সন্তান ভুমিষ্ট করেই ক্ষান্ত হন না,তারা সুস্থ জাতি ও সমাজও উপহার দেন। তিনি বলেন,একজন মা যদি সঠিক ধারায় তাদের সন্তানদের লালন-পালন করে বড় করেন তাহলে অবশ্যই তার সন্তান আদর্শবান ও চরিত্রবান হবে। এজন্য সকল মায়েদের সন্তান লালন-পালনে আরো যত্নবান ও দায়িত্বশীল হতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন