
নিউজ ডেস্কঃ ভোলায় দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকালে ভোলা প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ভোলা জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন- বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ভোলা জেলা কমিটির সভাপতি চন্দ্র মোহন সিডু, সাধারণ সম্পাদক স্বপন কুমাড় দে, সহঃ সম্পাদক নিতাই চন্দ্র, উপদেষ্টা মানিক লাল,সদর উপজেলার সভাপতি সন্তেষ রবি দাস, সম্পাদক গোপাল রবি দাস প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,বাংলাদেশের সংবিধানে জাতি, ধর্ম, বর্ণসহ সকল মানুষের সম অধিকারের কথা থাকলেও দলিত জনগোষ্ঠী এখনো বৈষম্যের শিকার হচ্ছে। দলিত জনগোষ্ঠীর জন্য সরকার শিক্ষাবৃত্তি ও বয়স্ক ভাতা চালু করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। সমাবেশে বক্তারা বৈষম্য বিলোপ আইন-১৪ পাশসহ অবিলম্বে ৮ দফা বাস্তবায়নের দাবি জানান।